কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মো. ফারুক মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া মুন্নাপাড়া এলাকা থেকে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. ফারুক মিয়া সগড়া মুন্নাপাড়ার মো. সুরুজ আলীর ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি জসিম উদ্দিন জানান, শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তারা কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া মুন্নাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ৫০পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ছয় হাজার টাকাসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী মো. ফারুক মিয়াকে তারা আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ফারুক মিয়া মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় ফারুক মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries