কুলিয়ারচরে মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ
মুহাম্মদ কাইসার হামিদ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় “রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-২ (আর ই আর এম পি-২)” প্রকল্পে নিয়োজিত মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১০সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্টান আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি মৌওলানা মুফতি ইলিয়াস মাহমুদ কাশেমী (রাসেল)। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এম এ লায়েছ, ঠিকাদার মোঃ সোহেল রানা প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা কমিউনিটি অর্গানাইজার মোঃ কামরুজ্জামান লিটন। অনুষ্টানে উপজেলার ৬ টি ইউনিয়নের ৬০ জন হত দরিদ্র মহিলা কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত প্রায় ৪৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

