ইটনায় পপি সৌহার্দ্য প্রকল্পের স্বাস্থ্য সেবা প্রাপ্তি বিষয়ক সভা অনুষ্ঠিত
ইটনা প্রতিনিধিঃ পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের আয়োজন কেয়ার বাংলাদেশের সহযোগীতা বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির অর্থায়নে উপজেলার মৃগা, জয়সিদ্ধী, এলংজুড়ী, বাদলা ও ধনপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা বিভাগের কর্মীদের সাথে স্বাস্থ্য সেবা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষন সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের ইটনা উপজেলা এফ এস মোঃ শওকত ওসসমান,পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের কারিগরি কর্মকর্তা মোঃ রুহুল আমীন, স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান ভূইয়া, এফ ডি মোঃ আবুল কালাম আজাদ, এলংজুড়ী ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলেটর রাজিব বারই, জয়সিদ্ধী ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলেটর রৌশনারা আক্তার, কমিউনিটি স্বাস্থ্য ভলানটিয়ার মোছাঃ জুনাকী আক্তার, আকলিমা আক্তার, মায়া রানী দাস, অফিস সহকারী মোঃ শাহিন মিয়া প্রমুখ।

