কিশোরগঞ্জে সম্মাননা পেলো দুই প্রবাসী উদ্যোক্তা

মো. মনির হোসেন: কিশোরগঞ্জে দুই প্রবাসী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ইসলামী ব্যাংক করিমগঞ্জ বাজার আউটলেট শাখা ও কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন কুয়েত প্রবাসী মোহাম্মদ রতন মৃধা ও মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ হাদিউল ইসলাম।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের একটি হোটেল রুমে তাদের হাতে সম্মাননা তোলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা সারোয়ার আলম, ইসলামী ব্যাংক করিমগঞ্জ বাজার আউটলেট শাখার ম্যানেজার মো. খাইরুল ইসলাম, মাথিয় ই.ইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন মফিজিসহ অন্যান্যরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ