পুলিশ কর্তৃক জেবিন হত্যাকান্ডের বিচারের দাবীতে ভোরের আলো সাহিত্য আসরের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলাধীন কালিহাতী থানায় কর্মরত এ.এস.আই হামিদুল ইসলাম কর্তৃক নিহত কিশোরগঞ্জের মেয়ে আয়েশা আক্তার জেবিন (৩২) হত্যার সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভোরের আলো সাহিত্য আসর। শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নাট্যকার আজিজুর রহমান।
সভাড বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজা। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা এম এ হালিম তালুকদার, শফিউল আলম,সংগঠনের সমন্বয়কারী প্রভাষক মোবারক হোসেন খান,সহসভাপতি মোঃ মোতাহের হোসেন,সহ-সম্পাদক শফিক কবীর,সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, প্রচার সম্পাদক আলী রেজা সুমন,কবি আল মোহাম্মদ মোস্তফা,সহ-সাংস্কৃতিক সম্পাদক শিল্পী নিরব রিপন প্রমুখ।
প্রতবাদ সভায় টাঙ্গাইল জেলাধীন কালিহাতী থানায় কর্মরত এ.এস.আই হামিদুল ইসলাম কর্তৃক নিহত কিশোরগঞ্জের মেয়ে আয়েশা আক্তার জেবিন (৩২) হত্যার সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়। পরে একটি মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ গন্যমান্য লোকজন ও ভোরের আলো সাহিত্য আসরের সদস্যরা উপস্থিত ছিলেন।

