হোসেনপুরে মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় মৎস্য বিভাগের উদ্যোগে মুক্ত জলাশয়ে ৫৪০কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিষদ পুকুর, বর্ষাপ্লাবিত ধান ক্ষেত,প্লাবনভ’মি, ব্রম্মপুত্র নদ,নরসুন্দা নদীসহ বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তি কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরুল কায়েছ,উপজেলা মৎস্য অফিসার তাসনিমা তাসনীম, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, সহকারী মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম,সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, মোঃ সোহেল মিয়া প্রমূখ।

