তাড়াইলে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবসের প্রস্ততি সভা

আমিনুল ইসলাম বাবুল :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের ল্েয তাড়াইলে বঙ্গবন্ধু পরিষদের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে রবিবার দুপুরে আহার ফুড এন্ড ড্রিংকস এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম।
উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফখরুল ইসলাম ভূঞা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সিনিয়িয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল জলিল ভূঞা, দুলাল চন্দ্র সরকার, কার্যকরি পরিষদের সম্মানিত সদস্য কামাল রেজা অবদুল্লাহ, মো. মতিউর রহমান ভূঞা মেনু মেম্বার, মো. আবু মোস্তাক ভূঞ, মো. আবদুর রাজ্জাক, শ্যামদাস সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, রাউতি ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষেেদর সভাপতি মো. আবদুল হাই, সাধারণ সম্পাদক মো. মোস্তাক খান, দামিহা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো.আব্বাছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মসূচি অনুস্বরণ করে ১৫ আগস্ট প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৯টায় শোকযাত্রাসহ বাদ জহুর ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রির সকল শহীদদের জন্য দোয়া মাহফিলের কর্মসূচি হাতে নেওয়া হয়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries