সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১৬ আগস্টের মধ্যে
নিউজ ডেস্ক:
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীদের চলতি আগস্ট মাসের বেতন-ভাতা ১৬ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। একই সঙ্গে একই দিনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবসর ভাতাও পরিশোধ করা হবে।
ঈদুল আজহা উপলক্ষে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ২২ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এজন্য চলতি মাসের বেতন-ভাতা ১৬ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।

