রথ দেখার সঙ্গে কলা বেচার চেষ্টাও করুক জামালরা

বাফুফের রুচি একটু বেড়েছে! সাম্প্রতিক সময়ে জাতীয় দলের প্রীতি ম্যাচ মানেই ছিল প্রতিপক্ষ ভুটান, শ্রীলঙ্কা বা নেপাল দল। এবার সে বলয় থেকে বের হয়ে কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্ট খেলার ‘সাহস’ দেখিয়েছে বাফুফে। টুর্নামেন্টে স্বাগতিক কিরগিজস্তান দলের সঙ্গে অন্য দলটি ফিলিস্তিন। বাজে ফলাফলের শঙ্কা ভুলে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশের জন্য বাফুফের প্রশংসা এবার করতেই হয়।

র‍্যাঙ্কিংকে বলা যায় একটা দেশের ফুটবলের আয়না। সেখানে যথাক্রমে ১০১ ও ১০২ নম্বরে অবস্থান করছে কিরগিজস্তান ও ফিলিস্তিন। ৫ ও ৭ সেপ্টেম্বর যথাক্রমে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ। এর বাইরে আগামী ৯ সেপ্টেম্বর কিরগিজ অলিম্পিক দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আপাতত এই তিন ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের তৈরি করা।কিরগিজস্তানে জাতীয় ফুটবল দল

২৩ সদস্যের দলে রাখা হয়েছে কানাডাপ্রবাসী রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্সপ্রবাসী তাহমিদ ইসলামকে। সাফের আগে তাঁদের পরখ করে দেখতে চান কোচ জেমি ডে। ভালো মানের প্রবাসী খেলোয়াড়দের বাদ দিয়ে এ দুজনকে জাতীয় দলে ডাকা নিয়ে সমালোচনা হচ্ছে। সেটি বন্ধ করতে পারে রাহবার ও তাহমিদের পারফরম্যান্সই। কাল ভোররাতে বিশকেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁদের। এর আগে ঢাকা থেকে আজ দুপুরেই বিশকেকে পৌঁছে গিয়েছেন জামাল ভূঁইয়া, তপু বর্মণরা। আগামীকাল থেকে শুরু হবে দলের অনুশীলন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries