ভোরের আলো সাহিত্য আসরের ৫০১ তম সাহিত্যসভা
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ভোরের আলো সাহিত্য আসরের ৫০১তম নিয়মিত সাহিত্যসভা শুক্রবার সকালে মডার্ণ ডেন্টালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আসরে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা কবি মোঃ নিজাম উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজা। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় আলেচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া,সমন্বয়কারী মোবারক হোসেন খান,সহসভাপতি কবি মোতাহের হোসেন ,সুমন হরিজন রেহান উদ্দিন রেহান, শিল্পী নিরব রিপন, কবি আল মোহাম্মদ মোস্তফা প্রমুখ। আসরে সংগঠনের ৫০০ তম আসর ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

