বাজিতপুরে ইয়াবা সহ গ্রেফতার তিন
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর থানার এস.আই তৌহিদুল ইসলাম সুমন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইয়াবা ব্যবসায়ী সহ ৩ জনকে গ্রেফতার করেছে গত বৃহস্পতিবার গভীর রাতে। গ্রেফতারকৃতরা হলেন, কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের মৃত আব্বাস আলীর ইয়াবা ব্যবাসয়ী ছেলে মো: শহিদুল ইসলাম মাজু (৪৮) এর নিকট থেকে ৬২পিস ইয়াবা, কৈলাগ গ্রামের গাঁজা সেবনকারী মো: সামসু মিয়া (৫২) ও জুয়েল মিয়া(২০)। গতকাল শুক্রবার দুপুরে এই ৩জনকে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।

