কিশোরগঞ্জে পীর সেজে মাদক ব্যবসা, দুই বছরের কারাদ- ও জরিমানা
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে মো. আসাদ মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ী ভ- পীরকে দুই বছরের বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ আগস্ট) রাতে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এই দ-াদেশ দিয়ে তাকে কারাগারে পাঠান।দ-িত মাদক ব্যবসায়ী মো. আসাদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ মো. আসাদ মিয়া আটক হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, মো. আসাদ মিয়া একজন মাদক ব্যবসায়ী। তিনি ধর্মকে মাদক বিক্রয়ের অবলম্বন হিসেবে গ্রহণ করেছেন। তার অনেক ভক্ত আছে। ভক্তদের মাঝে তিনি প্রতি পুড়িয়া গাঁজা পঞ্চাশ টাকা করে বিক্রয় করেন। এভাবে তিনি প্রতিদিন প্রায় দশ হাজার টাকার গাঁজা বিক্রয় করেন। নিজেকে কখনো আল্লাহ আবার কখনো রাসুল হিসেবে দাবি করেন। এভাবে অনেক ভক্ত বানিয়ে তিনি তাদের মধ্যে গাঁজা বিক্রয় করে থাকেন।
মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলোচিত সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ আরো জানান, দুই কেজি গাঁজাসহ মো. আসাদ মিয়াকে আটকের পর তাকে দুই বছরের বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা অর্থদ-ে দ-িত করা হয়। অর্থদ- অনাদায়ে তাকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে।

