সুনামগঞ্জে ইয়াবাসহ ২জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে দিনদিন বেড়েই চলছে মাদক বাণিজ্য। জেলার ছাতক, দোয়ারা, বিশম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত পথে ভারত থেকে প্রতিদিন বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁরের খবর পাওয়া যায়। কিন্তু এব্যাপারে তেমন কোন জোড়ালো অভিযানের খবর পাওয়া যায়না।

ইয়াবা ও সেবনের কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামসহ সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের আসাদুজ্জামান পংকজ (৩৪) ও তার সহযোগী পাশের মোহাম্মদপুর এলাকার মনোয়ার হোসেন উজ্জল (২৫)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।  মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, গ্রেফতারকৃত ২জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবার আরো একটি মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries