কাপাসিয়ায় কৃষকের লাশ উদ্ধার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়া উপজেলার ধান ক্ষেতে বিদ্যুতের তার জরানো অবস্থায়১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশ কৃষকের লাশ উদ্ধার করেন।
নিহত কৃষক আহছান উল্লাহ (৫৫) লাহুড়ী গ্রামের বিল্লাত আলীর ছেলে। তাঁর ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর)বিকাল সাড়ে ৩ টায় কাপাসিয়ার লাহুড়ি গ্রাম থেকে বিদ্যুৎ তার পেঁচানো লাশ উদ্ধার হয়।থানার এস আই মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের স্ত্রী শাহিদা জানান, রাতে আমার স্বামী মাছ ধরতে যায়।সে আর বাড়ী ফিরে আসেনি।অনেক খোঁজাখোজি করে আমার স্বামীর লাশ প্রতিবেশী শামীম নামক এক ব্যক্তির ধান ক্ষেতে বিদ্যুৎ তার পেচানো অবস্থায় পাওয়া গেছে। আমার স্বামীর পিঠে ও গলার নীচে আঘাতে চিহৃ রয়েছে,। আমি আইনগত ব্যবস্থা নিব।
লাহুড়ী গ্রামের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত আহছান উল্লাহর পরিবার জানিয়েছে,বাড়ীর পাশে শামীম নামক এক কৃষকের ধান ক্ষেতে বিদ্যুৎতের তারের সাথে পেঁচানো অবস্থায় নিহত কৃষকের লাশ উদ্ধার হয়।
কাপাসিয়া থানার ওসি মো.আবু বকর মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানানো হবে।

