পাকুন্দিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইলান খেলা অনুষ্ঠিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের আঙ্গিয়াদী ইয়াং স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ অক্টোবর বিকেলে উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের আঙ্গিয়াদী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনেপাকুন্দিয়া-কটিয়াদী আসনের মনোনয়ন প্রত্যাশী ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম রেনু। ফাইনাল খেলায় মুখোমুখি হয় পাকুন্দিয়া শান্তি সংঘ বনাব পাকুন্দিয়া ভাই ভাইএকাদশ ক্লাব। পাকুন্দিয়া শান্তিসংঘকে ১-০ গোলে হারিয়ে পাকুন্দিয়া ভাই ভাই একাদশ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথমপুরস্কার দেওয়া হয়েছে একটি ফ্রিজ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি এলইডি টিভি।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ