কে প্রথম কারিনার ‘ক্রাশ’?

নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। একমাত্র ছেলেসন্তান তৈমুরের জন্মের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন। তবে ফিরেই দিয়েছেন হিট ছবি ‘বীরে দ্য ওয়েডিং’। এখন তাঁর হাতে রয়েছে তিনটি চলচ্চিত্র।

যা হোক, সম্প্রতি ছোটপর্দায় অভিষেক হয়েছে কারিনা কাপুরের। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এ বিচারকের আসনে এ অভিনেত্রী। সাম্প্রতিক একটি পর্বে কারিনা তাঁর প্রথম ক্রাশের নাম ফাঁস করেছেন। বলেছেন, তরুণ বয়সে নব্বই দশকের এক অভিনেতার প্রেমে পড়েন তিনি।

মুম্বাই মিররের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ওই শোর সঞ্চালক করণ ওয়াহি কারিনাকে জিজ্ঞেস করেন, জীবনের প্রথম ক্রাশ কে? শুরুতে আমতা আমতা করলেও পরে বলেন, অভিনেতা রাহুল রায় ছিলেন তাঁর প্রথম ক্রাশ। এতটাই পছন্দ করতেন যে রাহুলের ‘আশিকি’ ছবিটি আটবার দেখেছেন।

১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকি’ পরিচালনা করেছিলেন মহেশ ভাট। এতে রোমান্স করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। ছবিটি সুপারহিট হয়েছিল।

গত দুই মাস স্বামী সাইফ আলি খান ও সন্তান তৈমুরের সঙ্গে লন্ডনে ছিলেন কারিনা কাপুর। ছুটি আর কাজ দুটোই একসঙ্গে সেরেছেন অবশ্য। কারিনা শুট করেছেন ‘আংরেজি মিডিয়াম’ ছবির আর সাইফ শুট করেছেন ‘জওয়ানি জানেমান’ ছবির।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ