মস্কোর রাস্তায় শাড়ি পরা কে এই নারী?

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু করোনা পরিস্থিতির মধ্যেই ছুটি কাটাতে গেছেন রাশিয়া। সেখানে গিয়ে তিনি তার নানা মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রামে তুলে ধরছেন। এছাড়া সেন্ট পিটার্সবার্গের রাস্তায় দৌড়ের ছবিও দিয়েছেন ইনস্টাগ্রামে।

তাপসীকে শাড়িতে নতুন লুকে দেখছেন ভক্তরা, প্রশংসাও করছেন। রাশিয়ায় তাপসীর সঙ্গে রয়েছেন বোন শেগুন পান্নু। মস্কোয় যে বাড়িতে থাকছেন সেটির ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

মস্কোতে শাড়ি পরে রাস্তায় হাঁটছেন তাপসী, যাচ্ছে দর্শনীয় স্থানগুলোতে। মস্কোর সেন্ট্রাল প্যাভিলিয়নের সামনে নীল সুতির শাড়ি আর লম্বা হাতা হলুদ ব্লাউজে ছবি দিয়েছেন তিনি। পায়ে ছিল স্নিকার্স। চোখে রোদ চশমা। তবে দুই বোনের কেউই মাস্ক পরেননি।

অবশ্য তার ব্যাখ্যাও দিয়েছেন তাপসী। একটি ছবির বিবরণে লিখেছেন, ‘অবশেষে ওল্ড নরমালে ফেরা। নতুন নতুন রঙে নিজেকে মুড়ে ফেলার সুযোগ। যখন খুশি রাস্তার পাশে বসে পড়া। ইচ্ছে মতো আকাশ দেখা। আর নিজেকে বলা- সব ঠিক আছে। সব ঠিক হয়ে যাবে। মস্কোকে অভিবাদন। এবার আসল স্বাভাবিক জীবনের মজা নেওয়া যাক।’

তাপসী পান্নুকে সবশেষ ‘থাপ্পড়’ সিনেমায় দেখা গেছে, যেটি পরিচালনা করেন অনুভব সিনহা। আর কিছু দিন পরই তাকে নেটফ্লিক্সে ‘হাসিন দিলরুবা’য় দেখা যাবে, যেখানে তার সঙ্গে রয়েছেন বিক্রান্ত ম্যাসে ও হর্ষবর্ধন রানে। ২ জুলাই নেটফ্লিক্সে সিনেমাটির স্ট্রিমিং হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Source:Bd pratidin

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries