কাশ্মীরের স্বাধীনতার দাবীতে কিশোরগঞ্জে যুব মজলিসের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

মাহমুদুল হাসান: ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার কতৃক দেশটির সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের শেষ স্বাধীনতাটুকুও কেড়ে নেয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের খেলাফত যুব মজলিস।

৭ আগস্ট (শুক্রবার) শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে উক্ত বিক্ষোভ মিছিল বের হয় এবং একই স্থানে জড়ো হয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা উসমান গনীর পরিচালনায় জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা উসমান গনী কাগজী, যুব মজলিস পৌর শাখার সভাপতি মুহাম্মাদ শামসুল আলম, মাওলানা মেসবাহ উদ্দিন, মুহাম্মদ হাবিবুর রহমান প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন: ভারত সরকার কাশ্মীরের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চালাচ্ছে কোন মুসলমান তা বরদাশত করতে পারেনা। প্রতিনিয়ত তাদের উপর অবিচার করেই যাচ্ছে। এসবের শেষ চাই। চাই আজাদ কাশ্মীর। চাই আমার ভাইবোনের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার।

আমরা কাশ্মীরের সাধারণ জনগণের প্রাণের যে দাবী স্বাধীনতা সেই দাবির প্রতি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানাচ্ছি।

বক্তারা আরও বলেন
ইতিমধ্যে কাশ্মীরের যে সকল নেতৃবৃন্দকে গ্রেফতার ও গৃহবন্দী করা হয়েছে তাদের মুক্তির দাবি জানাই। পাশাপাশি ওআইসি ও জাতিসংঘকে কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের পাশে দাড়ানোর আহবান জানান

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ