আমি বাজিতপুর ও নিকলীকে আমার জীবনের বিনিময়ে হলেও সুশাসন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করলাম- সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের ০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে গতকাল সোমবার বিকেল ৪টায় আর.এম সরকারী বালিকা বিদ্যালয় মাঠে পৌরসভা সহ ১১ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ কর্মী সমাবেশ করেন। এই বিশেষ কর্মী সমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন প্রধান বক্তা হিসেবে বলেন, আমার জীবনের বিনিময়ে হলেও বাজিতপুর ও নিকলীকে সুশাসন, দুর্নীতিমুক্ত করবেন বলে সকলকে এ কথাগুলো বলেন। তিনি বলেন, গত ১০ বছরে আমার এবং আমার দলীয় নেতাকর্মীদের মাঝে অনেক ভূল-ত্রুটি হয়েছে। এখন আপনাদের এবং আমার যেন, কোন ভূল-ত্রুটি না হয় সেদিকে লক্ষ রেখে বাজিতপুর ও নিকলীতে উন্নয়ন কাজে সহযোগীতা চেয়েছেন। তিনি আরো বলেন, আমার ২ উপজেলায় ইয়াবামুক্ত, চাঁদাবাজী, বাল্যবিবাহমুক্ত, নিজেদের মধ্যে ভূল-ত্রুটি সুদ্রাতে হবে। একই সঙ্গে তিনি আরো বলেন, ট্রেনের টিকিট কালোবাজারী রোধ করতে হবে। যুবসমাজকে ইয়াবা থেকে দুরে সরে আসতে হবে। বাজিতপুরের কয়েকটি পয়েন্টে চুলাই মদ বন্ধ করতে হবে। বাজিতপুরের উন্নয়ন কাজ বাকী রয়েছে, এর মধ্যে মহিলা কলেজ, কৃষি কলেজ, উপজেলা প্রশাসনিক ভবন, শেয়ালদী খাল খনন, হাছানপুর, হুমাইপুর সহ নদী তীরবর্তী এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করা একান্ত প্রয়োজন। বর্তমান সরকার ২০৪১সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করতে হলে নিজেদের কাজ করতে নিজেরাই করতে হবে বলে উল্লেখ করেন। বিশেষ কর্মসমাবেশের আগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার এর একটি বিশাল মিছিল, বাইস চেয়ারম্যান প্রার্থী তানজীব হায়দার তুষার ও বাইস চেয়ারম্যান প্রার্থী প্রাক্তন টিভি সাংবাদিক প্রভাষক সংকৃতি কর্মী মোঃ সুমন মিঞা বিশাল মিছিল বিশেষ কর্মীসভায় এসে শেষ হয়। বিশেষ কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মস্তু মিয়া, মোবারক হোসেন মাষ্টার, বাবু সুভ্রত পাল, উপজেলা আওয়ামীলীগ কর্মী মোঃ আব্দুল্লাহ আল মামুন উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসুল দৌলত প্রমুখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries