কুলিয়ারচরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারী) সকাল ১১ টার দিকে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুণরায় থানার সামনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা, পৌর সভার প্যানেল মেয়র-১ অলি উল্লাহ , বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম আবিরাজ, থানার এস.আই মোহাম্মদ আজিজুল হক, এস.আই মোঃ আজহারুল ইসলাম, এস.আই. মোঃ জিল্লুর রহমান সহ থানার অফিসার ও পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। পরে পুলিশী সেবা সমূহর উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

