বাজিতপুরে আওয়ামীলীগ প্রার্থীর হোন্ডা শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা
বাজিতপুর সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় পাটুলী বাজারে কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেনর উপস্থিতিতে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন বলেন, নৌকা যতবার বিজয়ী হয়েছে, ততবারই দেশ উন্নত হয়। তিনি বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধের সরকার। ২০৪১ সাল পর্যন্ত একটি উন্নত দেশে রুপান্তর হবে। গত ১০ বছরে বাজিতপুর ও নিকলীতে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মাস্টার মোবারক হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. শেখ নুরুন্নবী বাদল, সৌদি আরবের আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক, মোঃ শাহ্ নুর। পথসভার আগে কয়েকশ মটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেয়। এদিকে দুপুর ৩ টায় অনুরুপ বলিয়ারদী ইউনিয়নেও পথসভা অনুষ্ঠিত হয়।

