দুর্গাপুরে গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তি বারমারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোকাবহ ২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের কর্তৃক নতুন প্রজ¤েœর উদ্দেশ্যে স্মৃতিচারণ ও ২৩জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

উচ্চ বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মোঃ আজম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার সহ ২৩জন বীর মুক্তিযোদ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম সাজু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান, মিহির মারাক প্রমুখ। স্মৃতিচারন শেষে ২৩জন বীর মুক্তিযুদ্ধাদের আনুষ্ঠানিক বরনের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। #

দুর্গাপুরে গণহত্যা দিবস উদযাপন

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে গনহত্যা দিবস।

এ উপলেক্ষে উপজেলা চত্তরে ইউএনও মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুস্থির রঞ্জন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোতা মিয়া। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করছে। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমী দিবসকে কেন্দ্র করে গীতি আলেখ্য পরিবেশন করে। #

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ