বাজিতপুর হাফেজ আঃ রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৮ তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরন
বাজিতপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ গত কাল রবিবার সকাল ১১টায় অত্র বিদ্যøয় মাঠে বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী ১২৮ বছরের স্বনামধন্য বিদ্যাপিঠ হাফেজ আঃ রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আফজাল হোসেন। গত কাল রবিবার দুপুরে ক্রীড়া বিদদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ, পৈর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ম্ঃে কামরুজ্জামান বীর মুক্তি যোদ্বা মোঃ শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান সিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ এডঃ আব্দুর রহমান বুরহান ও এডঃ শৈলেশ্বর দাস।
বাজিতপুর-নিকলী আসনে আওয়ামীলীগ-বি এন পির সম্ভাব্য এমপি প্রার্থীদের গণসংযোগ ও পথ সভা
বাজিতপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ ২৬ শে মার্চকে সামনে রেখে গত কয়েকদিন ধরে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য বাজিতপুর নিকলী আসনে আওয়ামীলীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা গণ সংযোগ, ফেষ্টুন, ব্যানার ও পথ সভা নিয়ে ব্যস্ত রয়েছেন এবং গ্রামে গঞ্জে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলাউলহক, এডঃ শেখ নুরুন্নবী বাদল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ, ব্যরিষ্টার রফিকুল ইসলাম মিল্টন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর বাদল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বাবু অজয়কর খোকন ও বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য শহীদুল্লাহ মোহাম্মদ শাহ্ নূর। এই দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বি এনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা বি এনপির সহ-সভাপতি সালেহুজ্জামান খান রুনু, পৌর বি এনপির সভাপতি-সাবেক মেয়র এহেসান কফিয়া, এডঃ বদরুল মোমেন মিঠু, সাবেক কেদ্রীয় ছাত্রদলের প্রকাশনা সম্পাদক শফিকুল আলম রাজন, হাজী মাসুক মিয়া, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, মোঃ কামরুজ্জামান খান খসরু ও জেলা বি এনপির সদস্য মাহমুদুর রহমান উজ্জ্বল। স¦তন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন সি আই পি ঝন্টু কুমার সাহা।
