দুর্গাপুরে লাশ উদ্ধার
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা :
নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নে সোমেশ্বরী নদী থেকে ফাইজ উদ্দিন (৫৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
এ উপলে দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি শাহ শিবলী সাদিক ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, ঐ দিন সোমেশ্বরী নদীতে মানুষের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়া আসেন। নিহতের আত্মীয়রা বলেন, গত মঙ্গলবার থেকে ফাইজুর কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশের ধারনা, তাঁকে শ্বাসরুদ্ধে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। সে একই এলাকার আজহার উদ্দিনের ছেলে।
দুর্গাপুরে যুবলীগের মিছিল
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবলীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে যুবলীগ সাধারণ সম্পাদকের কারামুক্তি উপলক্ষে এক মিছিল করেছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে এক বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে পথ সভায় অন্যান্যদের মধ্যে যুবলীগ সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, গত ১২মার্চ স্থানীয় রাজনৈতিক মামলায় দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে, আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। গত ১৫ মার্চ বিজ্ঞ আদালত আমার জামিন মঞ্জুর করলে সংগঠনের নেতা কর্মীদের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে আসে। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সঠিক ধারায় রাজনীতি করতে বিভিন্ন মামলার সম্মুখিন হতে হয়। উপস্থিত নেতাকর্মীদের সঠিক ধারায় রাজনীতি ও আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
