নিকলীতে বাজারমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আরা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোহাইমেনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইরফানুল হক, তথ্যসেবা কর্মকর্তা তসলিমা ফেরদৌসী মণি ও আনসার-ভিডিপি কর্মকর্তা খাদিজা বেগম উপস্থিত ছিলেন।
এ ছাড়া নিকলী উপজেলা বিএনপির সভাপতি হাজী অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম তালুকদার হেলিম, বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী মাস্টার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তাপস সাহা অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

