সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে চালু হলো কালেকশন বুথ

আদমদীঘী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য কালেকশন বুথ চালু করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভা কার্যালয়ে এ বুথের উদ্বোধন করেন পৌর প্রশাসক মাসুমা বেগম।

সান্তাহার পৌরসভার সহযোগিতায় এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সান্তাহার শাখার উদ্যোগে এ কালেকশন বুথ চালু করা হয়।

এ উদ্যোগের ফলে নাগরিকদের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি জমা দিতে ভোগান্তি কমবে। পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত ও গ্রাহকসেবার মান বাড়বে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক শফিউল আলম জেমস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সান্তাহার শাখার ব্যবস্থাপক মো. আতিকসহ পৌরসভা ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ