ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা জেলা পরিষদ ডাকবাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।
নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, যুবদল নেতা ময়নুল হক লিটন ও নাছিম ইকবাল পলাশ।
এ ছাড়া বক্তব্য দেন ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. আলতাব হোসেন।
কর্মীসভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

