কুড়িগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২, গুরুতর আহত ৩
মো. জাকারিয়া হোসেন
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ঢাকাগামী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৬ অক্টোবর) কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পিংকি বাচ্চু পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কাঁঠালবাড়ী বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী বাসটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অটোরিকশায় থাকা এক শিশু রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

