ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ অভিযান শুরু হয়। এতে যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্থানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম. লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা রুবেল হাসান রতন ও মনসুর আলম, জেলা মহিলা দলের সহসভাপতি মাজেদা বেগম, মহিলা দল নেত্রী শাহিনা ইয়াসমিন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার বন্ধ করা জরুরি। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ