বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. মনির হোসেন: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) হাসপাতাল প্রাঙ্গণে চক্ষু বিষয়ক সচেতনতাবৃদ্ধিমূলক আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ পাউন্ডের কেক কেটে আলোচনা সভার সূচনা করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খাতুন শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডা. মাহবুবা খন্দকার, মহিলা বিষয়ক অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক আল আমিন ভুঞা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভুঞা, কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, ডা. মো. নোমান ও ডা. জয়নুল জাকারীন সায়েমসহ অন্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের সিনিয়র অফিসার (প্রশাসন) মো. কাঞ্চন আহমেদ।

আলোচনা সভায় বক্তারা চক্ষুর বিভিন্ন রোগ, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পরে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ