বগুড়ার আদমদীঘিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন ও মহিউদ্দীন তালুকদার, সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সদস্য জিললুর রহমানসহ ক্রীড়ানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী মকলেছার রহমান, রেজাউল করিম বাপ্পী, শিক্ষক এনামুল হক, সাংবাদিক বেনজির রহমান, মুনছুর আলী, আবু বকর সিদ্দীক ও আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
সভায় জানানো হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
আগামী ২৫ থেকে ২৭ এপ্রিল উপজেলার খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপর ২ মে জেলা পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করা হবে।

