নিকলীতে এমবিবিএস চিকিৎসকদের মাধ্যমে কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ

জয়দেব আচার্য্য (নিকলী) কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এমবিবিএস চিকিৎসকদের মাধ্যমে কর্মীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে নিকলী সমন্বিত উন্নয়ন প্রকল্প (নিকলী আইডিপি)। এতে বাস্তবায়নে ছিল পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এবং অর্থায়নে ছিল নরবার্ট হার্ডনার ফাউন্ডেশন।

নিকলী আইডিপির প্রকল্প ম্যানেজার তানজিল মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফরহাদুল রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য, মো. শহিদুল ইসলাম, মো. রবিউল হাসান, প্যারামেডিক মো. ওমর ফারুক, বিদ্যুৎ প্রামাণিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণে প্রধান অতিথি ডা. সজীব ঘোষ বলেন, সরকারি হাসপাতালে থাকা বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। বিশেষ করে গর্ভবতী নারীদের বাড়িতে সন্তান প্রসব না করে হাসপাতালে গিয়ে নিরাপদ প্রসব নিশ্চিত করার বিষয়ে জোর দেন তিনি।

তিনি আরও বলেন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। এসব সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে প্রশিক্ষণপ্রাপ্তদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ