কটিয়াদীতো মার্চ ফর ফিলিস্তিনের পক্ষে মিছিল ও তীব্র বিক্ষোভ প্রদশর্ন
ছাইদুর রহমান নাঈম
গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা, নৃশংস গণহত্যা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
( সোমবার ৭ এপ্রিল) দুপুরে কটিয়াদী কলামহাল দরগাহ জামে মসজিদের সামনে থেকে সকল মুসলমান জনতার উদ্যোগে এই মিছিল শুরু হয়ে ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নিয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে একই বিষয়ে সংহতি প্রকাশ করে মিছিল ও সমাবেশ হয়েছে।
মিছিল শেষে উপস্থিত বক্তারা বলেছেন, ‘মার্কিন মদদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পৈশাচিকতা মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে। অবরুদ্ধ ভূ-খণ্ডটি পরিণত হয়েছে পৃথিবীর মাঝে একখণ্ড নরকে, বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গোটা উপত্যকা।’
এর আগে কলামহাল দরগাহ জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়৷
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো বলেন, গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। বক্তারা মুসলমানদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।

