ট্রেনের ৭০ টিকেটসহ আটক দুই

অনলাইন ডেস্ক :

কিশোরগঞ্জে ট্রেনের ৭০টি আসনের ১৯টি টিকিটসহ কালোবাজারি চক্রের দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা পরিচিতজনদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কেটে দুই থেকে তিন গুণ বেশি দামে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার আবদুর রাজ্জাক ওরফে শাবু মিয়া (৬০) ও তাড়াইল উপজেলার বরুহা গ্রামের তপু চন্দ্র বর্মণ (৩০)।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একট দল রেলওয়ে স্টেশনের বটতলা এলাকা থেকে ট্রেনের ১৫টি আসনের ৪টি টিকিটসহ প্রথমে আবদুর রাজ্জাককে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে পার্শ্ববর্তী ওয়ালী নেওয়াজ খান কলেজ রোডের পূর্ণতা ডিজিটাল স্টুডিও ও ফটোকপি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫৫টি আসনের ১৫টি টিকিট, একটি স্ক্যানার প্রিন্টার, একটি কম্পিউটারসহ তপু চন্দ্র বর্মণকে আটক করে।

ঢাকা জেলা রেলওয়ের পুলিশ ‍সুপার মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, তাঁরা পরিচিতদের এনআইডি ব্যবহার করে অনলাইন থেকে একাধিক টিকিট সংগ্রহ করেন। পরে ফেসবুকের বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত ভাড়ার চেয়ে দ্বিগুণ দামে যাত্রীদের কাছে বিক্রি করেন। তাঁরা ১৬০ টাকা মূল্যের টিকিট ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন। এ ব্যাপারে শুক্রবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries