নেত্রকোনায় দুদিনব্যাপী আইসিটি প্রশিক্ষন
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় যুবক ও যুবাদের নিয়ে দুদিনব্যাপী আইসিটি প্রশিক্ষন গতকাল রোববার থেকে নেত্রকোনা লেডিস ক্লাবে শুরু হয়েছে।
বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগ আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
আলোচনা করেন জনউদ্যোগ জাতীয় কমিটির সচিব তারিক হোসেন, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল। প্রশিক্ষন প্রদান করেন আইসিটি ইঞ্জিনিয়ার খন্দকার মোতাহার হোসেন। প্রশিক্ষনে বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছেন।

