নেত্রকোনায় নারী উদ্যোক্তাদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নারীদের জীবনমান উন্নয়ন ও তাদেরকে দক্ষ উদ্যোক্তা গড়ে তুলে স্বাবলম্বী করে তোলার লক্ষে নেত্রকোণা জেলার ৩০ জন বিউটি ফিকশন নারী উদ্যোক্তাদের সমন্বয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে শহরের উকিলপাড়া তামান্না মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহমিনা সুলতানা তোতার সভাপতিত্বে ৫দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের বিউটি ফিকশনের দেশের খ্যাতিমান প্রশিক্ষক ওয়াহিদা ইসলাম কাকলী। এসময় আরো বক্তব্য রাখেন তামান্না মহিলা উন্নয়ন সমিতির নিবার্হী পরিচালক ফারহানা সুলতানা লিনু সহ কর্মশালায় অংশ গ্রহণকারী প্রশিক্ষণাথর্ীরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ