ভৈরবে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালিত 

এম এ হালিম

আগামী  প্রজন্মকে সক্ষম  করি,দূর্যোগ সহনশীল  ভবিষ্যৎ  গড়ি – এ প্রতিপাদ্যে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে সহকারী কমিশনার রওশন কবিরের সভাপতিত্বে ডিজিটাল  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত । এছাড়া ও  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল- আমিন শেখ  এবং  ফায়ার  ফাইটার শাকিল খান,জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম এ হালিম  প্রমূখ। আলোচনা সভার আগে  অগ্নিকান্ড ঘটলে  প্রাথমিক পর্যায়ে কিভাবে নিজেরা অগ্নিকান্ড নির্বাপন করবে সে সম্পর্কে অগ্নিকাণ্ডের উপর বিভিন্ন  দিক নিদের্শনা এবং  মহড়া প্রদর্শিত  হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ