পাকুন্দিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের ১০৩ নং চরকাওনা পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ মাস্টারের কয়েকটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিব্রত বোধ করছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সমালোচনার মুখে পড়েছেন ওই শিক্ষক।

সোমবার (২৬ আগস্ট) সকাল ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রধান শিক্ষকের ভিডিও ছড়িয়ে পড়ে এরপর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয়। ওই নাচের ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন রোমান্টিক বাংলা গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচছেন তিনি।

চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, স্যারের ভিডিও ফেসবুকে দেখার পরে লোকজন বলাবলি করছে যে তোদের স্কুলের স্যার নাকি নাচানাচির ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছাড়ে? এমন প্রশ্ন শুনে আমরা লজ্জিত বোধ করছি।

চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, নাচানাচি করা একটি ভিডিও আমিও দেখেছি। শিক্ষার্থীদের সামনে লজ্জায় কোনো কথাই বলতে পারছি না। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের নিয়ে হাসাহাসি করছেন।

কিশোরগঞ্জ সুশীল সমাজের প্রতিনিধি ম ম জুয়েল বলেন, শিক্ষকতা একটি আদর্শের পেশা। শিক্ষার্থী ও সমাজের মানুষ তাদের অনুসরণ করেন। প্রধান শিক্ষকের এমন নাচের ভিডিও এটি সমাজের অবক্ষয় ছাড়া আর কিছুই না।

এ বিষয়ে চরকাওনা পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ মাস্টার কে একাধিক বার ফোন করা হলে তিনি ফোনে সাড়া দেননি।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সাথে ফোনে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries