নিকলীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন

জয়দেব আচার্য্য, নিকলী প্রতিনিধি :

‘ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় মৎস্য সপ্তাহ এর শুভ উদ্বোধন হয়েছে ।

উপজেলা পরিষদ হল রুমে নিকলী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিকলী উপজেলা মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম।

এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকারিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ তাহের আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা বিউটি, কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু হানিফ, সমবায় অফিসার সালেহা খাতুন, তথ্য সেবা অফিসার তাসলিমা ফেরদৌসী মনি, ইউ ডি এফ দূর্গা রানী সাহা, আনসার ভিডিপি অফিসার মোঃ আবু বাক্কার, নিকলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, দামপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, কারপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকি আমান খাঁন, সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী ইয়ার খাঁন, সাংবাদিক ও মৎস্য চাষি বৃন্দ,অনুষ্ঠান শেষে মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ করা হয়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries