চরকানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
মোঃমঞ্জুরুল হক মঞ্জু
ক্রীরাই শক্তি,ক্রীরাই বল,প্রতিপাদ্যকে সামনে রেখে, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালযে ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১০ ফেব্রুয়ারী)বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এতে সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের সভাপতি মোঃ হেলাল উদ্দিন( ভিপি,)
মোবারক হোসেন কবিরের ক্রীড়া পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদ জুয়েল জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ,সহকারী প্রধান শিক্ষক বাদল চন্দ্র বর্মন,অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রীড়া অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম,
মোঃ মনজুরুল হক মঞ্জু

