এম. মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে মরহুম সাবেক যোগাযোগ মন্ত্রী ও বানিজ্য সচিব এম. মতিউর রহমান এর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এম. মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের ২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আজ উদ্বোধন হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন নার্গিস রহমান, মোঃ ফাইজুর রহমান, মোঃ আজম খান ইউপি সদস্য, জাহানারা হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।

