পিরোজপুরে ভ্যান চালককে  হত্যার দায়ে ফাঁসির রায়

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালিতে মিজান শেখ মানিক নামের এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান চুরির ঘটনায় ছাইদুল ইসলাম মোল্লা নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
এ ঘটনায় সঞ্জয় চন্দ্র দেবনাথ, শেখ মাইনুল হাসান জামাল, পল্টু কুমার দাস পল্টন নামে আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ