সৈয়দ নজরুল মেডিকেল কলেজে করোনা ইউনিটে ১১৬ জন রোগী ভর্তি, চিকিৎসক-নার্সসহ ৩০ জন করোনা আক্রান্ত

আমার বাংলাদেশ রিপোর্ট
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি রয়েছে। রোববার (৪ জুলাই) বিকাল পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ও সন্দেহজনক মোট ১১৬ জন রোগী ভর্তি রয়েছেন।
অন্যদিকে সেবা দিয়ে গিয়ে হাসপাতালটির চিকিৎসক-নার্সসহ মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন নার্স, ২ জন চিকিৎসক, ২ জন এম্বুলেন্স চালক এবং একজন নমুনা সংগ্রহকারী টেকনেশিয়ান রয়েছেন।

এমন পরিস্থিতিতে জেলার করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ভিড় লেগেই রয়েছে। রোববার (৪ জুলাই) নতুন ১১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৯ জন ছাড়পত্র পেয়েছেন।
শনিবার (৩ জুলাই) হাসপাতালের শিশু ওয়ার্ড খালি করে সেখানে রোগী ভর্তি শুরু করে কর্তৃপ। এরপরও রোগীর চাপ কমছে না।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ