কিশোরগঞ্জে মা ও শিশু বিষয়ক চিকিৎসা কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে পল্লী চিকিৎসকদের চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষে মা ও শিশু বিষয়ক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন (আরএমএ)’র আয়োজনে ও ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায়, শহরের পুরানথানাস্থ এ্যাপোলো হেলথ কেয়ার সেন্টারে জেলা আর.এম.এ’র সভাপতি ফিজিওথেরাপিস্ট ও ফার্মাসিস্ট সেলিম জাবেদ এর সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা:মো.সাইদুল হাসান জনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সমাজকর্মী ও যুব সংগঠক আমিনুল হক সাদী ।
জেলা আর.এম.এ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যসহ ভিডিও প্রজেক্টের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ঔষধের কার্যকরি দিক ও ব্যাবহারবিধির উপর বিস্তারিত আলোচনা করেন, ডিবিএল ময়মনসিংহ অঞ্চলের সেলস ম্যানেজার শাহিন আহমেদ,আর এমর
কোষাধ্যক্ষ লুৎফুর মাজিদ সালেহীন,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রফিকুজ্জামান আকন্দ প্রমুখ ।
শুরুতে জেলার বিভিন্ন উপজেলা হতে আগত রুরাল মেডিকেল এসোসিয়েশন(আরএমএ)’র পল্লী চিকিৎসকগণকে মা ও শিশু চিকিৎসায় প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার শেষে উপস্থিত পল্লী চিকিৎসকদের মাঝে রেফেল-ড্রয়ে বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ