সড়ক ব্যবহারে ডানে-বায়ে খেয়াল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।বুধবার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাস্তাঘাট তৈরি করে দিচ্ছি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের এবং এটা যাতে অচিরেই নষ্ট না হয়ে যায় সেই বিষয়ে সবাইরই দ্বায়িত্ব রয়েছে। আপনারা সে দায়িত্ব পালন করবেন। সব কাজেই রাজনীতিমূখি হলে চলবেনা। কাজকে নিজের মতো দেখতে হবে। বর্তমানে আমরা এমনভাবে যোগযোগ ব্যবস্থা করেছি মানুষ খুব কম সময়ের মধ্যে থেকে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সড়ক রাস্তা-ঘাট উন্নয়ন করছি। সড়ক রাস্তা-ঘাট চলাচলে বা ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। কোন সড়কে কতটুকু ওজনের গাড়ী চলাচল করবে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেকে এটা মানতে চান না।
শেখ হাসিনা বলেন, আমরা নিরাপদ সড়কের কথা বলছি। ইতিমধ্যে নিরাপদ সড়ক বিষয়ে আইন প্রণয়ন করেছি। কিন্তু দেশের মানুষ এ বিষয়ে মোটেও সচেতন নয়। যারা সচেতন নয় তাদের সচেতন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে হবে। আমি মনি করি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ শিক্ষাটা দেওয়া অতীব জরুরী।
ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কের ৭২ তম কিলোমিটারে বানার নদীর ওপর পিসি গার্ডার সেতু, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের ইন্দ্রপুল হতে চক্রশালা পর্যন্ত বাক সরণীকরণ, ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪-লেন বিশিষ্ট ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

