বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ফিফার বেশ কয়েকজন প্রেসিডেন্ট এসছেন অতিথে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত বলেছেন এবার আসছেন বর্তমান প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের আমন্ত্রণেই একদিনের সফরে বাংলাদেশে আসছেন ইনফান্তিনো। ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখবেন বলে জানিয়েছেন তিনি।

তারপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব ফুটবলের প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এবং ফুটবলের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া নারী ও বয়সভিত্তিক ফুটবল নিয়ে বাফুফের নানা কার্যক্রমের খোঁজখবর নেবেন ইনফান্তিনো। সংক্ষিপ্ত এ সফর শেষে আগামী ১৭ অক্টোবর ঢাকা ছাড়ার কথা তার।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ