কিশোরগঞ্জ সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত হিসেবে গড়ে তোলার উদ্যোগ

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তারা জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বাস্তবায়নে ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সদর উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসন ও ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে আনার জন্য কার্যকরী নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকল কর্মকর্তাদের একদিনের বেতন ভিক্ষুকদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি ফান্ডও গঠণ করা হয়েছে। সমন্বয়সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাশেম। কমিটির সদস্য সচিব সমাজ সেবা অফিসার মোঃ হুমায়ুন আহমেদ কবীর ভূইয়ার পরিচালনায় আলোচনা করেন, এসআই জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এক ফজলুল হক,টিআইবির এরিয়া ম্যানেজার ফজলে এলাহী,ডেমিয়েন ফাউন্ডেশনের কিনিক ইনচার্জ স্বপন কুমার দত্ত,সমন্বিত প্রতিবন্ধী সংস্থাার সভাপতি মোঃ ইবরাহীম,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী,তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থাার নির্বাহী পরিচালক মোঃ তারিকুল আলম প্রমুখ। সভায় টিআইভির এরিয়া ম্যানেজার ফজলে এলাহী বলেন নির্দিষ্ট স্থাানকে ভিক্ষুক মুক্ত ঘোষনা ও জনসচেতনতায় মাইকিং করা হলে ভিক্ষুকরা নিরুৎসাহী হবে। মহিনন্দ ইতিহাস ঐতিয্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে সকলকেই আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশেষ করে ভিক্ষাবৃত্তি দূরীকরণে ভিক্ষুকদেরকে পূনর্বাসন করতে হবে। বিগত মাসের এনজিও সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাার উদ্যোগে মাইজখাপন ইউনিয়নের ভিক্ষুকদের তালিকা প্রনয়ন ও ভিক্ষুকদের যাচাই-বাচাই করে পুনর্বাসনের জন্য মতামত প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে ফজলুল হক বলেন,উন্নয়নের সাথে সাথে ভিক্ষুক মুক্ত হচ্ছে দেশ। ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহী করতে হবে। টাকা দিলে হবে না পর্যবেক্ষনে রাখতে হবে ভিক্ষুকদের। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হুমায়ুন আহমেদ কবীর ভূঞা বলেন, উপজেলা সদরকে শিঘ্রই ভিক্ষুক মুক্ত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ মডেল থানার এসএই জয়নাল আবেদীন বলেন, দেখা যায় পাগলা মসজিদ ও শহীদী মসজিদের সম্মুখে ভিক্ষুকদের লক্ষনীয় ভিড়। মুসুল্লিরা দান খয়রাত করে ফলে ভিক্ষুকদের ভিড়ও বাড়ে। ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহীত করতে হবে। এতে সকলের সম্মিলিত প্রয়াস চালাতে হবে। সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসেম বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বাস্তবায়নে ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সদর উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসন ও ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে আনার জন্য কার্যকরী নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকল কর্মকর্তাদের একদিনের বেতন ভিক্ষুকদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ফান্ডও গঠন করা হয়েছে। সভায় উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণ,এনজিও প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংস্থাার প্রতিনিধিরা উপস্থিাত ছিলেন। এছাড়াও উপজেলায় আরও ৬ টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries