কিশোরগঞ্জ-১ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সৈয়দা জাকিয়া নূর

একাদশ জাতীয় সংসদের ১৬২ কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর এর শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ ভবনে তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। উল্লেখ্য, সৈয়দা জাকিয়া নূর এমপি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েও শপথ নেওয়ার পূর্বে গত ০৩জানুয়ারি, ২০১৯ মৃত্যুবরণ করলে কিশোরগঞ্জ-১ আসনটি শূণ্য হয়। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries