কিশোরগঞ্জের কৃতি সন্তান বিপ্লব সরকার আবারও বিপিএম পাচ্ছেন

কিশোরগঞ্জের কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং পিপিএম দু’টোই পেয়েছেন। এর মধ্যে তিনি ২০১৪ সালে পিপিএম ও ২০১৬ বিপিএম পদক পেয়েছেন। ২০১৯ সালে আবারও বিপিএম পদক পেতে যাচ্ছেন মেধাবী ও চৌকস এই পুলিশ কর্মকর্তা। আগামী ৪ঠা ফেব্রুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০১৮ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেবেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অত্যন্ত সফলতার পরিচয় দিয়ে তেজগাঁও বিভাগ পুলিশকে পরিচালনায় উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করে রেকর্ড ২০ বার শ্রেষ্ঠ ডিসির পুরস্কার জিতেছেন বিপ্লব কুমার সরকার। পেশাগত মর্যাদার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের মধ্যে তাকে বলা হয় সেরাদের সেরা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আটটি বিভাগে বিভক্ত। এরমধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ বিভাগ তেজগাঁও। ডিসি বিপ্লব কুমার সরকার গত ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে অত্যন্ত দতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় প্রায় নিয়মিত ডিএমপি’র শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত হচ্ছেন। আন্তরিক ও মানবিক পুলিশিং সেবার মাধ্যমে বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম ইতোমধ্যে যথেষ্ঠ খ্যাতি ও সুনাম অর্জন করেছেন। তাঁর কর্মদতার স্বীকৃতি হিসেবে তিনি আবারো পেতে যাচ্ছেন পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries