কিশোরগঞ্জে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে উদযাপন করা হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ -২০১৯। কিশোরগঞ্জে রোববার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ছাড়াও পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং জেলার ১৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেলুন উড়িয়ে ‘পুলিশ সেবা সপ্তাহ’ এর উদ্বোধন করার পর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানকার অস্থায়ী মঞ্চে পুলিশ সেবা সপ্তাহ পালনের ল্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম। পুলিশ সুপার বলেন, ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে একযোগে পুলিশ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। সেবার জন্য মানুষকে উদ্ধুদ্ধকরণের জন্য এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।পরে পুলিশ সুপার পথচারী ও যানবাহনের যাত্রীদের মধ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries